ছোটদের পিয়ানো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট হাতে পিয়ানোর টুং টাং। তাদের সুরের মূর্ছনায় মুগ্ধ আগত অতিথিরা। ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের রাস্তা ১০, বাড়ি ৪৯-এ লিটল ওয়ান্ডারস স্কুলের অবস্থান। এই স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে হয়ে গেল শিশুদের পিয়ানো কনসার্ট। পাঁচ মাস আগে শুরু হয়েছিল এই পিয়ানো শেখানোর কোর্স। লিটল ওয়ান্ডারস মূলত একটি প্রি-স্কুল। স্কুলের কার্যক্রমের বাইরে পাঁচ বছর বয়স থেকে যেকোনো বয়সের কেউই এখানে শিখতে পারবে পিয়ানো। স্কুল ছুটির পর একই ঠিকানায় শেখানো হয় পিয়ানো। জানান লিটল ওয়ান্ডারসের নির্বাহী পরিচালক নাজনীন আক্তার আহমেদ। আটজন শিশুর পরিবেশনায় ৩ মে অনুষ্ঠিত হয় শিশুদের পিয়ানো কনসার্ট। ঘরোয়া পরিবেশে এখানে শিশুদের অভিভাবক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সপ্তাহের সোমবার, বৃহস্পতি ও শনিবার পিয়ানো শেখানো হয়। এ ছাড়া বিশেষ শিশুদের জন্য বিশেষ সেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা এখানে রয়েছে।