ছোটদের সাংস্কৃতিক স্কুল ‘শৈশব’ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার পরিচালনায় ছোটদের সাংস্কৃতিক স্কুল ‘শৈশব’-এর উদ্বোধনী অনুষ্ঠান ১০ জুন ইসলামাবাদী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পী সেলিম রেজা। খেলাঘর মহানগর কমিটির সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক রূপক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, ‘শৈশব’ প্রশিক্ষক রবীন দে ও খেলাঘরের সংগীত প্রশিক্ষক মঈনুল হাসান। বক্তব্য দেন শীলা দাশগুপ্তা, আশীষ সেন, দিলীপ দাশ প্রমুখ। আলোচনা শেষে দিনব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।