ছোটদের সাহিত্য আসর পৌষালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত ঋতুভিত্তিক নিয়মিত সাহিত্য আসর ১৮ জানুয়ারি ২০১৩ শুক্রবার সকাল ১০টায় ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কুয়াশাঢাকা শীতের সকালে অনুষ্ঠিত এবারে আসরের শিরোনাম ছিল পৌষালি। এবারের আসরে অতিথি ছিলেন বিবিসি বাংলা বিভাগের প্রাক্তন সংবাদ পাঠক ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী উদয়শঙ্কর দাশ। আসরে শিশু-কিশোরেরা স্বরচিত গল্প, কবিতা, ভ্রমণ কাহিনি ও রচনা পাঠ করে। তাদের লেখায় যেমন ছিল শীতের কথা, পিঠাপুলি সবজি, খেজুরের রস, তেমনি শীতে গরিবদের কষ্টের কথা। রাঙামাটি, কক্সবাজার, কাপ্তাই বেড়ানো, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের কথাও উঠে আসে। অতিথি ছোটদের লেখায় মুগ্ধ হয়ে বলেন, ‘এভাবেই তোমরা তোমাদের লেখা চালিয়ে যাবে, তোমরা যে দেশ নিয়ে ভাব, মানুষের কথা ভাব—তোমাদের লেখায় তার প্রকাশ দেখে আমি সত্যিই খুব আনন্দিত।’ তিনি শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন এবং বীরপুরুষ কবিতাটি আবৃত্তি করেন।