ছোটদের স্বর্ণপদক গণিত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্সফোর্ড এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত ছোটদের স্বর্ণপদক গণিত প্রতিযোগিতার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০ মার্চ স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হরিশংকর জলদাস। সভাপতিত্ব করেন অক্সফোর্ড মডার্ন কমার্স কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইউনুছ।বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লিপি বড়ুয়া। এতে নগরের শতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞপ্তি।