ছোটরাও এবার রান্না শিখবে

কম বয়সীরাও শিখতে চায় রান্না। তাদের সেই আগ্রহের কথা চিন্তা করেই শুরু হচ্ছে রান্না শেখার কোর্স

ছোটদের রান্না শেখানোর কোর্স চালু করছে বানী’স একাডেমিসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের জন্য ২ বছর মেয়াদি ডিপ্লোমা ইন বেকারি ও কুকারি কোর্স চালু করল বাণী'স একাডেমি। মোবাইল ও ভিডিও গেমসের আসক্তি থেকে শিশুদের বের করে আনতেই একটি প্রচেষ্টা বলে জানালেন আয়োজকেরা। ৬-১২ বছর বয়স ও ১৩-১৫ বছর বয়সীদের জন্য দুইটি আলাদা ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে এই প্রশিক্ষণ। সপ্তাহে একদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ক্লাস। যোগাযোগ: ০১৯১১৬৬৭৮৪৪। প্রশিক্ষণ দেওয়া হবে বাড়ি নম্বর ৭/৭ দ্বিতীয় তলা, ব্লক সি, লালমাটিয়ায়।