প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ শ্রেণীর ছাত্রী আফসানা আক্তার রক্তের দুরারোগ্য আইটিপি রোগে আক্রান্ত। পতেঙ্গা ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এই শিক্ষার্থী এখন চট্টগ্রামের রক্তরোগ বিশেষজ্ঞ শাহেদ আহমদ চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছে। তার রক্তে অনুচক্রিকা দ্রুত কমে যাচ্ছে। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য ছয় লাখ টাকার প্রয়োজন বলে চিকিৎসকেরা জানান। কিন্তু তার বাবা নিরাপত্তা প্রহরী মো. আলীর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের সক্ষম ও হূদয়বান ব্যক্তিদের কাছে মেয়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-শাহেদা আক্তার, হিসাব নম্বর: ৭৬১৮/৭, জনতা ব্যাংক পতেঙ্গা রোড শাখা, চট্টগ্রাম।