ছোট্ট কাছিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামুদ্রিক কচ্ছপের বাচ্চা প্রাকৃতিক নিয়মেই সূর্যের তাপে ডিম ফুটে বেরিয়ে সমুদ্রে চলে যায়। এ জন্য তারা আকৃষ্ট হয় মৃদু আলোকিত দিগন্তরেখার প্রতি। প্রায় দুই মাস বালুর নিচে থাকা ডিম থেকে এরা ফোটে এবং বাচ্চাগুলো নিজে নিজেই বালুর নিচ থেকে বেরিয়ে আসে। সাগরে পৌঁছেই টানা ৪৮ ঘণ্টার মতো সাঁতরে গভীর সাগরে চলে যায় এবং মহাসাগরীয় স্রোতে ভেসে বেড়ায়। সেখানে ভাসমান সামুদ্রিক গাছগাছড়ার মধ্যে পোকামাকড় খেয়ে এরা বেঁচে থাকে।