ছোট্টমণির শীতের পোশাক
বছরের এ সময়টাতে ঠান্ডা লেগে শিশুর অসুখ হওয়ার আশঙ্কা বেশি থাকে। বড়রা হয়তো এখনো পরছেন না, কিন্তু নবজাতক কিংবা একদমই ছোট শিশুদের এখন চাই একটু ভারী শীতপোশাক। শিশুদের শীতের পোশাক কোথায় পাওয়া যাবে এবং এর দরদাম জেনে নিন।জেনে নিনছোট্ট শিশুদের জন্য আপনি পাবেন শীতের উল ও ফ্লানেলের তৈরি গরম পোশাক, সোয়েটার, ব্লেজার সেট (জামা, পাজামা, টুপি, জুতা), ছোট্ট টুপি, উল বা ফ্লানেল কাপড়ের জুতা, মোজা, গেঞ্জি, পাজামা, ছোট্ট কম্বল ইত্যাদি। এ ছাড়া বিভিন্ন কোম্পানির বেবি গিফট বক্স পাওয়া যায়, যাতে ছোট্টমণিদের শীতের গরম পোশাকসহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী থাকে। দরদামবিভিন্ন বাজারে শিশুদের শীতের পোশাকের দামে রয়েছে ভিন্নতা। শিশুদের ব্লেজার সেটের দাম পড়বে ২০০-৮০০ টাকা, উল ও ফ্লানেলের গরম পোশাকের দাম পড়বে ১০০-৫০০ টাকা, সোয়েটারের দাম ২০০-১০০০ টাকা, জ্যাকেটের দাম ১৫০-৩৫০ টাকা, উল বা ফ্লানেলের জুতা ৫০-১০০ টাকা, মোজা ২৫-১০০ টাকা, গেঞ্জি পাজামা সেট ১০০-৩৫০ টাকা, গেঞ্জি ১০০-২০০ টাকা, পাজামা ৫০-১৫০ টাকা, ছোট্ট কম্বল ৫০০-১০০০ টাকা, বিভিন্ন গিফট বক্সের দাম পড়বে ৫০০-১০০০ টাকা, মেয়েদের ফ্লানেলের জামা পাজামা সেট পড়বে ২৫০-৪৫০ টাকা।কোথায় পাবেনঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স, মৌচাক মার্কেট, নিউমার্কেট, গাউছিয়া, হকার্স মার্কেট, কারওয়ান বাজার সুপার মার্কেট, বনানী বাজারে পাবেন আপনার শিশুর জন্য শীতের আরামদায়ক গরম পোশাক।