ছোলা-মুড়ির সঙ্গেও
ইফতারে ছোলা-মুড়ি, পেঁয়াজু তো থাকবেই, মাঝে মাঝেস্বাদ বদলের জন্য তৈরি করতে পারেন কাবাব-পরোটা। দেখেনিন কল্পনা রহমানের রেসিপিরেশমি কাবাবউপকরণ: মুরগির বুকের মাংস ২ কাপ, টকদই আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, ফ্রেশ ক্রিম সিকি কাপ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল-চামচ, কাবাব মসলা আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ, মেথি গুঁড়া সিকি চা-চামচ।প্রণালি: মুরগির মাংস ১ ইঞ্চি পরিমাণ বড় চৌকোনা করে কেটে নিতে হবে। এবার ওপরের সব উপকরণ কিউব করে কাটা মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে মেরিনেট করে রাখতে হবে আধা ঘণ্টা। এবার শিকে গেঁথে কয়লার আগুনে ঝলসাতে হবে অথবা ওভেনে ২০০হ্ন তাপমাত্রায় ২৫-৩০ মিনিট বেক করতে হবে। নামানোর আগে ঘি ব্রাশ করে নামাতে হবে।চিকেন তন্দুরিউপকরণ: মুরগি ১টি, রসুনবাটা আধা চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, লেবুর রস ৪ টেবিল-চামচ, কাবাব মসলা ১ চা-চামচ, ঘি (মাখানোর জন্য) ২ টেবিল-চামচ, ঘি (ঝলসানোর জন্য) ২ টেবিল-চামচ, মরিচের গুঁড়া দেড় চা-চামচ, বাদামবাটা ১ টেবিল-চামচ, আদাবাটা ১ চা-চামচ, ধনেবাটা আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ, জাফরানি রং ইচ্ছেমতো, নারকেলবাটা ১ টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, সয়া সস ২ টেবিল-চামচ।প্রণালি: মুরগি চার টুকরা করে কেটে সব মসলা মেখে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। ১ ঘণ্টা পর ২ টেবিল-চামচ ঘি মেখে ওভেনে ২০০হ্ন তাপমাত্রায় ৩৫ থেকে ৪০ মিনিট বেক করতে হবে। অথবা কয়লায় গ্রিলে ব্রাউন না হওয়া পর্যন্ত ঝলসাতে হবে। মাঝে দুবার মুরগির মসলাসহ পানিটা ব্রাশ দিয়ে মুরগির ওপর দিতে হবে। নামানোর আগে ঘি ব্রাশ করতে হবে।তন্দুরি পরোটাউপকরণ: ময়দা ৬ কাপ, লবণ ২ চা-চামচ, চিনি আধা কাপ, তেল আধা কাপ (ময়েনের জন্য), ডিম ২টি, গুঁড়ো দুধ ১ কাপ, পানি প্রয়োজনমতো, ডালডা ১ কাপ, কিশমিশ আধা কাপ, পনির ১ কাপ, তেল আধা কাপ (ডালডার সঙ্গে মেশানোর জন্য)।প্রণালি: ডালডা গুলিয়ে তেলের সঙ্গে মিশিয়ে ঠান্ডা করে রাখতে হবে। ময়দা, লবণ, তেল, চিনি ও দুধ দিয়ে খুব ভালো করে ময়েন করতে হবে। ডিম ও পানি দিয়ে একটু নরম খামির বানিয়ে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে। ১৫ মিনিট পরে খামিরটিকে আবার ময়েন দিয়ে ১০টি পরোটার গোল্লা বানাতে হবে। গোল্লাগুলোর ওপরে তেল মাখিয়ে ট্রেতে একটু ফাঁকা ফাঁকা করে দুই ঘণ্টা রাখতে হবে। এবার পিঁড়িতে তেল মাখিয়ে আলতো হাতে চেপে চেপে বড় পিঁড়ির সমান পাতলা রুটি বানাতে হবে। রুটিগুলোর ওপরে ব্রাশ দিয়ে গোলানো ডালডার প্রলেপ দিতে হবে। তারপর রুটির ওপরে কিশমিশ ও পনির ছিটিয়ে দিতে হবে এবং কয়েকটি ভাঁজ করে পরোটার গোল্লা বানিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। ১০ মিনিট পরে হাত দিয়ে চেপে পরোটার আকার বানিয়ে ২০০হ্ন তাপমাত্রায় বেক করতে হবে ২০-২৫ মিনিট মাঝারি বেকে। ব্রাউন হলে নামিয়ে ঘির ছিটা দিয়ে পরিবেশন করতে হবে।জালি কাবাবউপকরণ: কিমা আধা কেজি, কাঁচা মরিচ কুচি ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ৪ টেবিল-চামচ, পাউরুটি ৪ পিস, পেঁয়াজ কিউব ৪ টেবিল-চামচ, ডিম ২টি (মাখানোর সময়), পেঁপে বাটা ২ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, কাবাব মসলা ১ টেবিল-চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়া ২ টেবিল-চামচ (মাখানোর সময়), টোস্ট বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো, ডিম ৪টি (ভাজার সময়), টমেটো সস সিকি কাপ।প্রণালি: পাউরুটির চারদিকের শক্ত অংশ ফেলে পানি দিয়ে ভিজিয়ে চিপে নিতে হবে। কিমা, পাউরুটি, কাঁচা মরিচ, ধনেপাতা, পেঁয়াজ কিউব, কাবাব মসলা ও ২টি ডিম একসঙ্গে মাখাতে হবে। মাখানো অবস্থায় ১ ঘণ্টা রেখে দিতে হবে। ১ ঘণ্টা পর লবণ ও বিস্কুটের গুঁড়া দিয়ে মাখাতে হবে। এবার কিমা ছোট ছোট গোল করে কাবাবের আকারে তৈরি করে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ফ্রিজে ১৫ মিনিট রাখতে হবে। অন্য পাত্রে ৪টি ডিম ফেটে রাখতে হবে। এবার কাবাবগুলো ফেটা ডিমে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিন। প্রথমে জোরে জ্বাল দিতে হবে এবং পরে মাঝারি আঁচে ভাজতে হবে। ভাজতে ভাজতে কাবাবগুলো বাদামি রং ধারণ করলে তুলে তেল ঝরাতে হবে। এবার কোনো কিছুর সঙ্গে গরম গরম পরিবেশন।লেগ রোস্টপ্রথম পর্ব—উপকরণ: খাসির রান এক-দেড় কেজি, আস্ত জিরা ১ চা-চামচ, দারচিনি, এলাচ ও লবঙ্গ ৪ টুকরা করে, আস্ত শুকনা মরিচ ৪টি, সোয়াবিন তেল সিকি কাপ, লবণ ১ চা-চামচ, আদা কুচি ২ চা-চামচ, রসুন কুচি ২ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, তেজপাতা ২টি, কালো গোলমরিচ (আস্ত) ৬ পিস, টকদই আধা কাপ, চিনি ১ চা-চামচ।প্রণালি: আস্ত রান ওপরের সব উপকরণ দিয়ে কাঁটা চামচ দিয়ে কেচে আধা ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। এবার হাঁড়িতে রানের সমান পানি দিয়ে হাঁড়ির মুখ আটা দিয়ে বন্ধ করে ২টি জানালা রেখে ৩০ মিনিট সেদ্ধ করতে হবে। ৩০ মিনিট পর নামিয়ে হাঁড়ি ঠান্ডা করে রান বের করতে হবে।দ্বিতীয় পর্ব—উপকরণ: পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ, সেদ্ধ পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, আদা বাটা ১ চা-চামচ, দুধ দেড় কাপ, কেওড়াজল ১ টেবিল-চামচ, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ, ঘি ২ টেবিল-চামচ, তেল আধা কাপ, চিনি ১ টেবিল-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল-চামচ, জায়ফল, জয়ত্রী, এলাচ ও দারচিনি বাটা ১ টেবিল-চামচ, লবণ প্রয়োজনমতো।প্রণালি: দুধ ও জায়ফল বাটা একসঙ্গে গুলিয়ে রাখতে হবে। পেঁয়াজ অল্প তেলে সেদ্ধ করে বেটে নিতে হবে। তেঁতুল বাদে ওপরের সব উপকরণ একসঙ্গে সেদ্ধ রানের সঙ্গে মাখিয়ে চুলায় বসাতে হবে। এপিঠ-ওপিঠ করে নাড়তে হবে। সুন্দর গন্ধ বের হলে দুধের মিশ্রণ দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ঘন হয়ে এলে তেঁতুলের মাড় দিয়ে পাঁচ মিনিট দমে বসাতে হবে। এবার নামিয়ে পরিবেশন করুন।