স্বপ্নে কেনা ঈদের ছাগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রেতাকে সাতটি হাজার
টাকা দিলাম গাঁট থেকে
ছাগল নিয়ে যাচ্ছি বাড়ি
একা একা হাট থেকে।

কত্ত হলো? প্রশ্ন আসে
পাশের দোকানপাট থেকে
বউ-ঝিয়েদের প্রশ্ন একই
পাশের পুকুরঘাট থেকে।

হাঁটতে থাকি, কত্ত হলো?
বন্ধুরা কয়, মাঠ থেকে
প্রশ্নবাণে ঘুমের ভেতর
পড়েই গেলাম খাট থেকে।