ছড়াক্যাচার সঙ্গে সাক্ষাৎকার ফ্রিইইই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ছবির কারিগরতাঁর স্বপ্ন দেখাই মিশনতিনি বিশ্ব করেন ভ্রমণথাকে সঙ্গী ‘টেলিভিশন’।ছুটে বেড়ান ফেস্টিভ্যালেআটকে থাকেন প্রিয় ‘তিশা’য়তাঁর পাসপোর্টের পাতাভরে নানান দেশের ভিসায়।তিনি স্বভাবে খুব লাজুক তাঁর ‘ভাই বেরাদর’ আপনসেলুলয়েড ফিতার ভেতর করেন সুখের জীবন যাপন।ছড়া  রোমেন রায়হানআপনার ‘ভাই বেরাদর’ আছে, কিন্তু ‘বোন বেরাদর’ নাই। আপনি কি জেন্ডার বায়াসড?এটা আসলে আমার সমস্যা না, আমার ক্রোমোজোমের সমস্যা। সন্তান পুত্র না কন্যা হবে, এটা ক্রোমোজম নির্ধারণ করে।ভদ্রলোক মাত্রই স্ত্রীকে ভয় পায়। আপনি কেমন লোক? এই প্রশ্নের উত্তর তো আমার স্ত্রীকে জিজ্ঞেস করে দিতে হবে। আমার স্ত্রীকে জিজ্ঞেস করা ছাড়া আমি কীভাবে এর উত্তর দিই। আপনার ভদ্রলোকগিরির একটু নমুনা যদি দিতেন—আমার আগের উত্তর থেকেই কি আমার ভদ্রলোকগিরির নমুনা পাওয়া যাচ্ছে না?আচ্ছা ঠিক আছে, সব সময় মাথায় ক্যাপ পরেন কেন?কারণ, মাথায় প্যান্ট পরা যায় না। সিনেমা হলে মানুষ কেন টেলিভিশন দেখতে যাবে?এত দিন মানুষ টেলিভিশনে সিনেমা দেখেছে। এবার তারা সিনেমা হলে গিয়ে টেলিভিশন দেখার সুযোগ পাবে। এ জন্যই যাবে।জাতির উদ্দেশে কি আপনার কোনো এসএমএস আছে?ছেলেদের জন্য ভালোবাসা, মেয়েদের জন্য আদর।সাক্ষাৎকার  সি. না.