ছড়াক্যাচার সঙ্গে সাক্ষাৎকার ফ্রিইইই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোলসেলে চিনি নিতে পিঁপড়ার দলখুঁজে যায় বাড়ি আর সিনেমার হল।কেউ খোঁজে ইতিহাসে, দলিলেকেউ খোঁজে অনন্ত জলিলে।কেউ খোঁজে ‘ইস্পিড’-এ, ‘সার্চ’-এখোঁজকারী সংখ্যায় বাড়ছে...পিঁপড়ার সাথে নামে মানুষের ঢলআমি কে?আষাঢ় আর শ্রাবণের আমি যোগফল।ছড়া  রোমেন রায়হানবিজ্ঞাপনে দেখা যায় আপনি প্রচুর চিনি ধার দিচ্ছেন। বাস্তব জীবনেও কি চিনি ধার দেন?ও, নো প্লিজ! বাস্তবে আমি কোনো চিনি ধার দেওয়াদেওয়ির মধ্যে নাই। তবে চিনির অভাবে যদি দেখি কেউ মারা যাচ্ছে, তখন হয়তো-বা দেব।এখন চিনির কেজি কত করে জানেন?না তো, জানি না। অনেক কিছু একবারে কেনা হয় তো। দাম দেখা হয় না। তবে মনে হয় ৩০ টাকা করে কেজি।এম এ জলিলের প্রতি আপনার ভালোবাসা কেমন?একদম অনন্ত প্রেম।অনন্তের কোন বিষয়টা খুব ভালো লাগে?আমি কিছু চাইলে সে যেভাবেই হোক আমার মনের আশা পূরণ করবেই। এটা দারুণ।সিনেমার নায়িকা না হলে কী হতেন?পুলিশ কর্মকর্তা।আপনি কি অনন্তের ভক্ত?হতেই হবে।কেন, হতেই হবে কেন?ওর সবকিছুই আমার খুব ভালো লাগে। আলাদা করে কিছু বলার নেই।সাক্ষাৎকার  সি. না.