ছয় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ার ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৬ জুন উৎসবের আমেজে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ভোট অনুষ্ঠিত হবে আগামী ২ জুলাই। সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৫ ও সাধারণ সদস্য পদে ২৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রসঙ্গত, তিনটি ইউনিয়নে এবার নির্বাচন হচ্ছে না। উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক জানান, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যাঁরা—বড় হাতিয়া: সাজেদুর রহমান, মোহাম্মদ জুনায়েদ, মো. জিয়াবুল হক, মো. ইলিয়াছ ও মো. আবদুল্লাহ। পদুয়া: হুমায়ুন কবির, লিয়াকত আলী চৌধুরী, মো. নাছির উদ্দিন ও জসিম উদ্দিন। চরম্বা: নাজিম উদ্দিন, সাদাত উল্লাহ, গুরা মিয়া, মো. মুছা, আখতার হোছেন, শাহ আলম, সামশুল আলম, আবুল কাশেম ও মো. সেলিম। কলাউজান: মো. ইদ্রিছ, এ ওয়াহেদ, আব্দুচ ছবুর, নুরুল আলম, মোজাফ্ফর আহমদ, ফজলে এলাহী ও নুরুল আলম চৌধুরী। পুটিবিলা: মো. ইউনুছ, নুরুল হক, ফরিদুল আলম, ছরওয়ার কামাল ও মফিজুর রহমান। চুনতি: সিরাজুল ইসলাম চৌধুরী, জয়নুল আবেদীন, আখতার হোছেন চৌধুরী, মাহফুজুর রহমান ও মো. নাছির উদ্দিন।