ছয় পদে নেবে ১০৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের নিয়োগ ও কল্যাণ বিভাগ থেকে ছয়টি শূন্য পদে ১০৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): সহকারী ব্যবস্থাপক পদে খালি পদসংখ্যা ২। দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে কর্মচারী ব্যবস্থাপনায় ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২০,৩৭০ টাকা।
সহকারী হিসাব নিয়ন্ত্রক: সহকারী হিসাব নিয়ন্ত্রক হিসেবে ১টি পদে বাণিজ্য বা ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে নিয়োগপ্রাপ্তরা পাবেন ১১,০০০ টাকা থেকে ২০,৩৭০ টাকা।
সহকারী প্রকৌশলী: সহকারী প্রকৌশলী পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। কৃষি, পানিসম্পদ, যান্ত্রিক, সিভিল বা তড়িৎ প্রকৌশলে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন সর্বসাকল্যে ১১,০০০ টাকা থেকে ২০,৩৭০ টাকা।
উপসহকারী প্রকৌশলী: উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হবে ৫০ জনকে। তড়িৎ, সিভিল, পাওয়ার, সার্ভে বা যান্ত্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৮,০০০ টাকা থেকে ১৬,৫৪০ টাকা।
সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা: ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে। বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারীরাই শুধু এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৬,৪০০ টাকা থেকে ১৪,২৫৫ টাকা। নরসিংদী, নেত্রকোনা, টাঙ্গাইল, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, দিনাজপুর, বাগেরহাট, নড়াইল ও বরিশাল জেলার প্রার্থীদের এই পদে আবেদন করতে নিষেধ করা হয়েছে।
সহকারী ব্যক্তিগত কর্মকর্তা: সহকারী ব্যক্তিগত কর্মকর্তা পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চমাধ্যমিক পাস ও স্টেনোটাইপিস্ট পদে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য বেতন স্কেল ৬,৪০০ টাকা থেকে ১৪,২৫৫ টাকা। ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, বগুড়া, পাবনা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের এই পদের আবেদনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
শর্তাবলি: ছয়টি পদের মধ্যে যেকোনো পদে আগ্রহী প্রার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ফরমে সচিব, বিএডিসি, কৃষি ভবন (১১ তলা), ৪৯-৫১, দিলকুশা বা/এ, ঢাকা ১০০০ ঠিকানায় সচিব, বিএডিসি, ঢাকা বরাবর আগামী ৭ জানুয়ারি-২০১৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে শুধু দুই কপি ৫/৫ সেমি সাইজের ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি পাঠাতে হবে। বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ৭ জানুয়ারি ২০১৫ তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন’-এর অনুকূলে সোনালী ব্যাংক, কৃষি ভবন শাখা, ঢাকা বরাবর প্রথম চারটি পদের জন্য ৫০০ টাকা ও বাকি দুটি পদের জন্য ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট দাখিল করতে হবে।