মহেশখালী পৌরসভা নির্বাচনে ছয় মেয়র ও ১৭ কাউন্সিলর পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে যা ভোট পড়েছে তার এক-অষ্টমাংশেরও কম ভোট পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি মহেশখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আটজন, তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে—মেয়র পদপ্রার্থী জেড এম গোলাম মোস্তাফা (কাপ-পিরিচ), পূর্ণচন্দ্র দে (তালা), শামশুল আলম (আনারস), জামালুল আনোয়ার (দোয়াত-কলম), মনিরুল ইসলাম (মাইক) ও সার্জিনা আক্তার (দেয়ালঘড়ি), সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শামিমা হক (পানপাতা), মর্তুজা বেগম (ফুলের টব), উম্মে কুলছুম (সেলাইযন্ত্র), উম্মে আমেনা (পদ্মফুল), বীণা রানী দে (বই) ও দিলারা সোলতানা (পদ্মফুল) এবং সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মকছুদুল আলম (হরিণ), এম আলী আহাম্মদ (মোরগ), আনচারুল হক (মোরগ), জাফর আলম (ঘুড়ি), আবুল ফয়েজ (লাটিম), নুরুল আলম (ফুটবল), মোহাম্মদ আলী (আপেল), সাধনচন্দ্র দে (হরিণ), জাহাঙ্গীর আলম (ফুটবল), নাজমুল হাসান (ঘুড়ি) ও রহিম বাদশা (ঘুড়ি)। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, ‘মোট কাস্টিং ভোটের এক-অষ্টমাংশেরও কম ভোট পাওয়ায় ছয় মেয়র ও ১৭ জন কাউন্সিলর পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।’