ছয় সেরা মেধাবীর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার কোনো গৃহশিক্ষক ছিল না। আমার আব্বুই আমাকে সব নোট করে দিতেন। আর স্কুলে শিক্ষকেরাও সাহায্য করেছেন।’ নগরের রেডিয়্যান্ট বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আল রাফি উদ্দিন এভাবেই নিজের অনুভূতি জানায়। রাফি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডবলমুরিং থানায় মেধা তালিকায় প্রথম হয়েছে। রাফি প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা করে পড়ে। ক্রিকেট খেলা, গান করা তার শখ। সে ভবিষ্যতে সেনা কর্মকর্তা হতে চায়।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মহানগরের ছয় থানায় আলাদাভাবে ২০ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জিপিএ নম্বরের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়।থানা শিক্ষা কর্মকর্তার সূত্রে জানা যায়, ডবলমুরিং থানায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছে রেডিয়্যান্ট স্কুলের মো. আল রাফি উদ্দিন, কোতোয়ালি থানায় প্রথম হয়েছে বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের রুবাইদা রশীদ চৌধুরী, পাঁচলাইশ থানায় প্রথম হয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের আসিফ রায়হান, চান্দগাঁওয়ে প্রথম হয়েছে পূর্ব বাকলিয়া সরকারি প্রথম বিদ্যালয়ের সিয়াম সাদিয়া, পাহাড়তলি থানায় প্রথম হয়েছে এস ও এস হারমান মাইনার স্কুলের অভয় কান্তি মণ্ডল, বন্দর থানায় প্রথম হয়েছে বি এফ শাহীন কলেজের শাকিল মোশাররফ। এলিমেন্টারি স্কুলের রুবাইদা রশীদ চৌধুরী বলে, ‘আমার ফলাফলের পেছনে স্কুলের শিক্ষক, আমার মা-বাবা, ভাই-বোনের সহযোগিতা ছিল। প্রতিদিন দুই-তিন ঘণ্টার বেশি আমি পড়তাম না।’ রুবাইদা অবসরে ইংরেজি গল্পের বই পড়ে। গান করে। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়।