ছয়জন দুস্থ রোগীকে অনুদানের চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ছয়জন দুস্থ রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৪ আগস্ট তাঁদের হাতে এ চেক তুলে দেন খাগড়াছড়ি শহর সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম। চেকপ্রাপ্তরা হচ্ছেন বিভূতি ভূষণ চাকমা, ছুবুরা বেগম, মো. ওয়াজেদ আলী, মনি আক্তার, আবুল কাসেম ও অর্ক দাশ।

শহর সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা ক্যানসার, স্ট্রোক প্যারালাইজ, কিডনি ও হৃদ্‌রোগে আক্রান্ত। –খাগড়াছড়ি সংবাদদাতা