ছয়জনের মনোনয়নপত্র দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২১ মে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জেসমিন আক্তার, লাভলী দাশ, জয়নাব বেগম, ফাতেমা বেগম, সুমী বড়ুয়া ও জাহেদা বেগম। আগামী ১৫ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, লোহাগাড়ার নয়টি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য থেকে তিনজন উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হবেন। প্রার্থীদের যাচাই–বাছাই অনুষ্ঠিত হয় ২৩ মে। ৩০ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন বলেন, নয়টি ইউনিয়নকে তিনটি ব্লকে ভাগ করা হয়েছে। ইউনিয়নে মহিলা সদস্যদের ভোটে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে প্রার্থীরা সদস্য হিসেবে নির্বাচিত হবেন।