সীতাকুণ্ডে নয়টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে ছয়টিতে আওয়ামী লীগ-সমর্থিত ও তিনটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানেরা হলেন: সৈয়দপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত তাজুল ইসলাম (আনারস) ছয় হাজার ৮২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বারৈয়াঢালা ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত রেহান উদ্দিন (দেয়ালঘড়ি) ছয় হাজার ৬২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মুরাদপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত রেজাউল করিম (আনারস) ছয় হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাড়বকুণ্ড ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত সাদাকাত উল্ল্যাহ মিয়াজী (আনারস) নয় হাজার ৭০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাঁশবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত শওকত জাহাঙ্গীর (দেয়ালঘড়ি) ছয় হাজার ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কুমিরা ইউনিয়নে বিএনপি-সমর্থিত জসিম উদ্দিন চৌধুরী (দেয়ালঘড়ি) আট হাজার ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সোনাইছড়ি ইউনিয়নে বিএনপি-সমর্থিত নুরউদ্দিন মো. জাহাঙ্গীর (আনারস) আট হাজার ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাটিয়ারী ইউনিয়নে বিএনপি-সমর্থিত আনোয়ার হোসেন (আনারস) ১৪ হাজার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত সালাউদ্দিন আজিজ (আনারস) ১০ হাজার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।