জ ঙ্গ ল র ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Ôeb Kg©KZ©v wনয়োগ দেয়া হইবে’ এমনি বিজ্ঞাপন দেখে বন অফিসে যোগাযোগ করতে গেল পল্টু। বন অফিসের কর্মকর্তা এদিক-ওদিক দেখে নিয়ে পল্টুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, ‘আপনার কাজটা খুবই গোপনীয়! শুনুন, আমাদের এখানকার বনে পশুপাখির সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, তাই পর্যটকের সংখ্যাও কম। পর্যটকদের আকর্ষণ করতে আমরা আপনাকে একটা বাঘের পোশাক পরিয়ে দেব, সেটা পরে আপনি বনে ঘুরে বেড়াবেন। রাজি আছেন কি না, বলেন?’ সাত-পাঁচ ভেবে নিয়ে পল্টু উত্তর দিল, ‘রাজি’!অতঃপর বাঘ সেজে বনে ঘুরে বেড়ায় পল্টু। মাঝেমধ্যে দু-একটা মানুষকে ভয়ও দেখায়। ভারি মজায় দিন কাটছিল তার।কিন্তু হঠাৎ একদিন! বনে ঘুরতে ঘুরতে বাঘরূপী পল্টু পড়ল এক ভালুকের সামনে! আর যায় কোথায়! ‘মা গো, বাবা গো’ বলে তার সে কী চিৎকার!ধীর পায়ে পল্টুর দিকে এগিয়ে এল বিকট দর্শন ভালুকটা! পল্টুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, ‘চুপ করো গর্দভ! নইলে দুজনেরই চাকরি যাবে!’বাবলু আর হাবলু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা পড়ল এক বাঘের সামনে। বাবলু চট করে এক মুঠো বালু বাঘের চোখে ছুড়ে দিয়ে বলল, ‘হাবলু, পালা!’হাবলু: কী আশ্চর্য! বালু তো তুই ছুড়েছিস! আমি কেন পালাব?!এক শিকারি বন্ধুদের আড্ডায় বসে বলছে, ‘জানিস, সেবার আফ্রিকার জঙ্গলে গিয়ে আমি কতগুলো রয়েল বেঙ্গল টাইগার মেরেছি?’ বন্ধুরা ভ্রু কুঁচকে বলে, ‘আফ্রিকার জঙ্গলে তো রয়েল বেঙ্গল টাইগারই নেই! তুই মারবি কোথা থেকে?’শিকারি: আহ্! সব যদি আমি মেরেই ফেলি, তাহলে থাকবে কোথা থেকে?!এক গাধা জঙ্গলে বসে কাঁদছে। অন্য এক গাধা রাস্তা দিয়ে যাচ্ছিল।২য় গাধা: কী হলো, কাঁদছ কেন?১ম গাধা: আমি আগে এক ধোপার বাড়িতে কাজ করতাম, সে বাড়ির কথা খুব মনে পড়ছে।২য় গাধা: মালিক বুঝি তোমাকে খুব আদর করত?১ম গাধা: না, খুব মারত।২য় গাধা: তাহলে কাঁদছ কেন?১ম গাধা: ওই বাড়িতে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল।২য় গাধা: কী রকম?১ম গাধা: মালিক প্রায়ই তার তরুণী মেয়েটাকে মারত, আর বলত, ‘তোকে আমি গাধার সঙ্গে বিয়ে দেব, তবু ওই বখাটেটাকে মেনে নেব না!’জাহাজে চড়ে বনভোজনে যাচ্ছিল একদল লোক। এমন সময় জাহাজ ডুবতে শুরু করল। এক কুস্তিগীর জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করল, ‘এখান থেকে মাটি কত দূর?’ক্যাপ্টেন: দুই কিলোমিটার।‘হাহ্! দুই কিলোমিটার তো আমি এক নিমেষে সাঁতরে পার হতে পারি’ বলেই পানিতে ঝাঁপিয়ে পড়ল কুস্তিগীর। এরপর জাহাজের ডেকে দাঁড়ানো ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল, ‘কোন দিকে?’ক্যাপ্টেন: নিচের দিকে!সংগ্রহ: মো. সাইফুল্লাহ