জগদীশ চন্দ্র দাশ রাঙামাটি জেলায় সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় ২০১১ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলার হাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।বিদ্যালয়ে উপস্থিতি ও পাসের হার বৃদ্ধি, অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, শিক্ষা বিভাগের সঙ্গে সমন্বয়সহ শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। জেলার ১০টি উপজেলায় ৩৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর আগে তিনি কাপ্তাই উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বলেন, ‘জগদীশ চন্দ্র দাশের কৃতিত্ব উপজেলার ৩৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরই কৃতিত্ব। তাঁর এ স্বীকৃতি উপজেলার অন্য শিক্ষকদের উৎসাহিত করবে।’প্রতিক্রিয়া জানিয়ে জগদীশ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে আমি আন্তরিকতার সঙ্গে পরিশ্রম করেছি। কাজের স্বীকৃতিস্বরূপ প্রথমে উপজেলা ও এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি। এতে আমি গর্ববোধ করছি।’