জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেক্টর কমান্ডারস ফোরামের সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম
সেক্টর কমান্ডারস ফোরামের সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সব অপরাধীর কবর একটি নির্দিষ্ট স্থানে দিয়ে সেখানে তাঁদের কুকর্মের পরিচিতিসহ ঘৃণাস্তম্ভ নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানান।
৭ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উত্তর জেলার সভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক নুরুল আলম মন্টু, উত্তর জেলার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, দক্ষিণ জেলার সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক বেগম খালেদা আকতার চৌধুরী, চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সমন্বয়ক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর গণ–আজাদী লীগের সভাপতি নজরুল ইসলাম আশরাফী প্রমুখ।
সম্মেলনে নুরুল আলম মন্টুকে সভাপতি এবং বি কে বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর এবং মাহামুদ হাসানকে সভাপতি এবং নুরে আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে উত্তর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।