ইসলামের লেবাস পরে জঙ্গিগোষ্ঠী ইসলামকে ধ্বংস করার পাঁয়তারা করছে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নাই। যারা জঙ্গিবাদে বিশ্বাসী, তারা মুসলিম দাবি করতে পারে না। তারা সন্ত্রাসী, ইসলামের শত্রু।
খাগড়াছড়িতে ১৭ জুলাই অনুষ্ঠিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। খাগড়াছড়ি পৌর টাউন হলে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় মোফাচ্ছের মোহাম্মদ আবু ছালেহ্ পাটোয়ারী, ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক মো. জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের কুমিল্লা জেলার গণশিক্ষা প্রশিক্ষক মো. নোমান আলমগীর, খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. ইউসুফ আলী প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের খতিবসহ শতাধিক মুসলিম নারী-পুরুষ অংশ নেন।