সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গত ২৯ আগস্ট বিকেলে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিতের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। তিনি বলেন, সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠীর বাংলাদেশে ঠাঁই নাই। এদের মূল শিকড় উপড়ে ফেলতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি পাখিজা ফারুক, রুমানা নাছরিন, ফাতেমা বেগম, আইরন্নেছা, রওশন আরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, সাহিদা বিবি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা হামিদা বেগম, রেজোয়ানা শারমিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা। বিজ্ঞপ্তি।