আলেক্সেই অভচিন্নিকভ(কয়েক বছর আগেও রাশিয়াতে জঙ্গিদের ভয়াবহ উৎপাত ছিল। এখনো যে নেই তা নয়, তবে আগের তুলনায় কম। নানা দুর্যোগের সময় রুশ কর্তৃপক্ষকে জঙ্গিদের সঙ্গে আলোচনায় বসতে হয়েছে, দরকষাকষি করতে হয়েছে। নিচের লেখায় ব্যঙ্গ করা হয়েছে সেই ধরনটিকে।) নিয়ম ১. জঙ্গিদের সঙ্গে কক্ষনো আলোচনায় বসা চলবে না। নিয়ম ২. আলোচনায় যদি বসতেই হয়, কোনো রকম ছাড় দেওয়া চলবে না। নিয়ম ৩. ছাড় যদি দিতেই হয়, তাদের দেওয়া শর্ত মানা চলবে না। নিয়ম ৪. শর্ত যদি মেনে নিতেই হয়, তা পালন করা চলবে না। নিয়ম ৫. শর্ত পালন যদি করতেই হয়, তাদের বুঝিয়ে দিতে হবে যে প্রতিশোধ অনিবার্য। নিয়ম ৬. তারা যদি না বোঝে যে প্রতিশোধ অনিবার্য, তাদের নামে জারি করা ফৌজদারি মামলা দ্রুত সচল করে বিচারোত্তর শাস্তির ব্যবস্থা করতে হবে। নিয়ম ৭. শাস্তির ব্যবস্থা করে ফেললে কোনো অবস্থাতেই সাধারণ ক্ষমা ঘোষণা করা চলবে না। নিয়ম ৮. আর সাধারণ ক্ষমা ঘোষণা করে ফেললে... আপনাদেরকে আমার অভিনন্দন—দেশ এখন জঙ্গিমুক্ত।