জঙ্গিবাদ ও সমাজবিরোধী সব কাজের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সরকার শিক্ষার মাধ্যমে মেধাবী ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বদ্ধপরিকর। এ জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। জঙ্গিবাদ ও সমাজবিরোধী সব কাজের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গত মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমর উদ্দিন আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। বক্তব্য দেন অন্যান্য অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকেরা।