জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিভাবকের কর্তব্য হচ্ছে সন্তান নিয়মিত লেখাপড়া ও ভালো সঙ্গের মাধ্যমে বেড়ে উঠছে কি না, তা নজরে রাখা। একটি মহল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের ধর্মের নামে বিপথে ঠেলে দিচ্ছে। ওই জঙ্গিগোষ্ঠীকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় জঙ্গিবাদের স্থান নেই।
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা উচ্চবিদ্যালয়ে ১৩ জুলাই অনুষ্ঠিত মা সমাবেশে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনের সাংসদ শিরীন আখতার এসব কথা বলেন। যার যার অবস্থান থেকে জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শিরীন আখতার আরও বলেন, সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে ঘুরে দাঁড়িয়েছে। সে দেশে আপনাদের সন্তানেরা গর্বিত মানুষ ও নাগরিক হিসেবে নিরাপদে বসবাস করতে পারবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, জাসদের নেতা কাজী আবদুল বারী, আবুল খায়ের প্রমুখ।
মা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।