জঙ্গিবাদ রুখতে ইসলামের মৌলিক দর্শন ও চিন্তাধারা তুলে ধরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ রুখতে ইসলামের মৌলিক দর্শন ও চিন্তাধারা তুলে ধরতে হবে। এসব সঠিকভাবে উপস্থাপিত না হওয়ায় ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংসতা দিন দিন বাড়ছে।
মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী রচিত ফতোয়ায়ে আজিজ আস্ ফুয়ুজুল কাজেমী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ১৬ জুলাই জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিউল আলম নেজামী। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহসান উল্লাহ আহসান সাইয়েদ। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী সৈয়দ আবদুল্লাহ আল মারুফ। স্বাগত বক্তব্য দেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদউদ্দিন।
বক্তব্য দেন সুলায়মান আনসারী, ইলিয়াছ ছিদ্দিকী, কাজী মঈনুদ্দিন আশরাফী, আবদুল অদুদ, এস এম ফরিদ উদ্দিন, ফজলুল হক ইসলামাবাদী, আবদুল মান্নান, মোস্তাফিজুর রহমান, আবু জাফর, ইসমাইল নোমানী, এ কে এম ইউসুফ, কামালউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি