জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গোষ্ঠী নারী-পুরুষকে নানা প্ররোচনায় জঙ্গিবাদে সম্পৃক্ত করছে। এ কাজে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরাও। এ জন্য ঘরে ঘরে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এমএস ফাজিল মাদ্রাসায় জঙ্গিবাদবিরোধী আলেম, ওলামা ও ছাত্রসমাবেশে বক্তারা এসব কথা বলেন। ১৩ মে দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুচিন্তা বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ এ সমাবেশের আয়োজন করে।
বদরখালী এমএস ফাজিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক রশিদ আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বদরখালী এমএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছাদেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য বোখারী আজম ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মকবুল হোসেন।
বক্তব্য দেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন প্রমুখ।