জঙ্গিবাদের বিরুদ্ধে সেমিনার আয়োজন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬ আগস্ট অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী।

সভায় বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার লক্ষ্যে আইনবিদ, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সংস্কৃতিকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে আরও সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন। এ ছাড়া ছাত্রছাত্রীরা ঠিকমতো বিশ্ববিদ্যালয়ে আসা কিংবা অনুপস্থিত আছে কি না, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন রণজিৎ কুমার দে, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ, ব্যবসায় প্রশাসন অনুষদের (এমবিএ) প্রোগ্রাম সমন্বয়ক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন বিভাগের উপদেষ্টা এ বি এম আবু নোমান, সহযোগী অধ্যাপক রানা করণ, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, ইংরেজি বিভাগের সহকরী অধ্যাপক খালেদ বিন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রণজিৎ কুমার ধর, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল হুদা শিকদার প্রমুখ। িবজ্ঞপ্তি।