একবার একটা গেমস জনপ্রিয়তা পেয়ে গেলে সেটির বিভিন্ন ধরনের পর্ব তৈরি হওয়া শুরু হয়। আগে বা পরের বিভিন্ন কাহিনি নিয়ে একের পর এক গেমস বাজারে ছাড়া হয়। যেমনটি হয়েছে এক্স ম্যানের বেলায়। আর গেমসের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক থাকায় সেটিও খুব সহজেই বাজার মাত করে ফেলেছে। এক্স ম্যান সিরিজের সর্বশেষ গেমস হচ্ছে এক্স-ম্যান অরিজিনস উলভরাইন। এখানে গেমারকে খেলতে হবে জেমস লোগান হাউলেটের চরিত্রে, যার সাংকেতিক নাম উলভরাইন। লোগানের রয়েছে অসুরের মতো শারীরিক শক্তি ও নেকড়ের মতো নখ আর দৌড়ানোর ক্ষমতা। কিছু জিনগত পরিবর্তনের কারণে তাঁর হাতের আঙুলের ফাঁক দিয়ে বের হয়ে আসে হাড়ের তৈরি লম্বা ধারালো নখ আর জীবনীশক্তি ফিরিয়ে আনার ক্ষমতা, যার বলে সে তাঁর দেহের ক্ষত খুব দ্রুত সারিয়ে নিতে পারেন। আর লোগানের প্রতিপক্ষ টিম এক্স বাহিনীর কর্নেল উইলিয়াম স্ট্রাইকার। তিনি জিন নিয়ে বিভিন্ন পরীক্ষা চালান। একটা সময় উলভরাইনের ওপরেও সে পরীক্ষা চালায় এবং তাঁকে শক্তিশালী এক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা চালায়। লোগানের স্মৃতিশক্তি মুছে ফেলার চেষ্টা করে সে ব্যর্থ হলে লোগান হয়ে ওঠে তাঁর প্রতিপক্ষ। পুরো গেমসে মারামারির সঙ্গে রয়েছে জটিল কিছু ধাঁধার সমাধান করার কাজ এবং জটিল অ্যাডভেঞ্চার। এভাবে এগিয়েছে গেমসের কাহিনি। গেমেসের গ্রাফিক্স এতটাই নিখুঁত যে উলভরাইনের পেশিবহুল শরীর, তাঁর বেডের ঝলকানি, চেহারার অঙ্গভঙ্গি, মারামারির কৌশল সূক্ষ্মভাবে বোঝা যাবে। একই রকম অনুভূতি পাওয়া যাবে শব্দশৈলীর বেলায়। ফলে অ্যাকশনপ্রেমীদের খুবই পছন্দের গেমস হতে পারে এক্স-ম্যান অরিজিনস উলভরাইন।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপিপ্রসেসর : পেন্টিয়াম থ্রি ৮০০ মেগাহার্জ ভিডিও কার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলেটরসিডি রম: ৮ এক্স অথবা দ্রুতগতিসম্পন্নর্যাম: ৫১২ মেগাবাইট র্যাম