জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজীকে হত্যার সঙ্গে জড়িত খুনিদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গত সোমবার চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। ওই দিন বিকেলে চকরিয়া পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কাজী মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম। সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন পেকুয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি সরওয়ার আলম, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ওয়ালিদ মিল্টন, মুসলেহ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, চকরিয়া যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, পেকুয়া যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফরায়েজী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণে তঁাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ প্রশাসন এখনো মূল হত্যাকারীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। সাত দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।