জন ও গণের একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দেশে ছিল দুই ভাই। একজনের নাম জন আর অন্যজনের নাম গণ। দুই ভাইয়ের মধ্যে কোনো কিছুতেই মিল নেই। একজন আরেকজনকে দেখতে পারে না। দুজনে কখনো কথাও বলে না। একদিনজন পথে চলতে গিয়ে কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। সে ভাবে, সেখানে নিশ্চয় অমূল্য রত্ন আছে। এবং সেগুলো পেলে সে ধনী হয়ে যাবে। তখন গণ আসবে তার কাছে ভিক্ষা চাইতে। গণও ঠিক একই সময় একই রকম একটা কিছুর সঙ্গে ধাক্কা খায়। এবং সে-ও একই জিনিস ভাবে। এই ভেবে জন সেটা খোঁড়া শুরু করে। গণও একই ভেবে খোঁড়া শুরু করে। খুঁড়ে খুঁড়ে সে ডান দিকে একটা সুড়ঙ্গের মতো করে এগিয়ে যেতে থাকে। অন্ধকার সুড়ঙ্গে তার সঙ্গে একটা প্রদীপও আছে। গণও একইভাবে খুঁড়তে খুঁড়তে বাঁ দিকে একটা সুড়ঙ্গ করে এগিয়ে যেতে থাকে। অন্ধকার সুড়ঙ্গে তার সঙ্গে একটা প্রদীপও আছে। জন এগিয়ে যেতে থাকে আর মাথায় একটাই স্বপ্ন। সামনে অনেক বড় কোনো অমূল্য সম্পদের খনি পাচ্ছে সে। গণও এগিয়ে যেতে থাকে আর ভাবে সামনেই অনেক বড় কোনো অমূল্য সম্পদের খনি পাচ্ছে সে। কিন্তু দুজনেই খোঁড়া শেষ করে সুড়ঙ্গের মাথায় গিয়ে একে অপরের দেখা পায়। এবং দুজনেই একে অপরের দিকে তাকিয়ে খুবই আশাহত ও বিরক্ত হয়।