জন কেরির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

‘চিঠি লিখেছেন জন কেরি...ভাঙা ভাঙা হাতে’। তারপর সেই চিঠি পাঠিয়েছেন আমাদের দেশের দুই নেত্রীর উদ্দেশে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সেই চিঠি ক্যারি করে নেত্রীদের কাছে পৌঁছে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। কী ছিল সেই চিঠিতে? কেরি কেন লিখেছিলেন সেই চিঠি? কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন শাহরিয়ার মুক্তার
আপনার প্রিয় গান কোনটি?
ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
‘আকাশ’-এর আবার ঠিকানা কী? আর ‘আকাশ’ পড়তে পারে, এমন কোনো তথ্যপ্রমাণও তো নেই। তাহলে চিঠি লেখা আর না-লেখা তো একই কথা।
আপনারা তো ‘আকাশ’-এর চেয়ে কোনো অংশে কম না। আপনাদের নেত্রীদের চিঠি লেখা আর ‘আকাশ’কে চিঠি লেখা—একই কথা। দুটোর রেজাল্ট জিরো।
এই চিঠিগুলোয় আপনি কী লিখেছেন?
আমি লিখেছি, ‘আপনারা ঝগড়া করবেন না। চুল নিয়ে টানাটানি না করে
ঐকমত্যে পৌঁছান। না হলে দেশে অরাজকতা হবে, মানুষ মরবে। এমনকি গৃহযুদ্ধও শুরু হতে পারে। যুদ্ধ ভালো নয়। দয়া করে যুদ্ধে লিপ্ত হবেন না।’ এর বেশি কিছু লিখতে পারিনি। আমাকে আবার সিরিয়া আক্রমণ করা প্রসঙ্গে কয়েকজনকে চিঠি লিখতে হয়েছিল।
আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় চিঠি কোনটি?
ক্লাস এইটে পরীক্ষার খাতায় ‘বন্ধুর বাবার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে বন্ধুকে পত্র’ লিখেছিলাম। চিঠির পুরোটাতে সান্ত্বনা, সমবেদনা সব ঠিক ছিল। বিপত্তি লেগেছিল শেষ অংশে। লিখেছিলাম, ‘আজ এই পর্যন্তই, তোর বাবাকে আমার সালাম দিস।’ আর প্রেমপত্র যত লিখেছি, সব কটাই স্মরণীয়।