জনগণের মুখোমুখি হলেন আনোয়ারার হাইলধর ইউপি চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ইউনিয়নের জনগণের মুখোমুখি হয়েছেন। ২৪ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বেসরকারি সংস্থা ওডেব এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি আসিফুজ্জামান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষক বখতেয়ার মাহমুদ, এনজিও–কর্মী সন্তোষ চক্রবর্তী, দীপু প্রভা দত্ত, জাকেরুল ইসলাম ও মাহমুদুল হক প্রমুখ।
ওডেব–কর্মী আঁখি আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক লাবণ্য মুৎসুদ্দি।