জনগণের সহায়তায় সফল হয়েছি: পুলিশ সুপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়তনের দিক থেকে দেশের অন্যতম বড় জেলা চট্টগ্রাম। এ জেলার সব ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ শেষ হচ্ছে আজ। ইতিমধ্যে সম্পন্ন হওয়া ১৩ উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা থেকে পুলিশ মনে করছে, সহিংসতা ছাড়াই জেলার সব ইউপিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হবে। এভাবে শান্তিপূর্ণ ভোট গ্রহণের নেপথ্যে ছিল পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন জেলা পুলিশের সুপার (এসপি) মো. জেড এম মোরশেদ। অন্য কোথাও না হলেও ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া এবং সন্দ্বীপে নির্বাচনী সহিংসতার আশঙ্কা ছিল। এই আশঙ্কাকে মিথ্যা প্রমাণিত করে কীভাবে নির্বাচন হলো?পুলিশ সুপার: নির্বাচনের আগে থেকে ব্যাপক জনসচেতনতামূলক কর্মকাণ্ড এবং ভোটের দিন প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার কারণে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়েছে। কোন এলাকায় ভোট গ্রহণ নিয়ে আপনারা বেশি সমস্যায় পড়েছেন?পুলিশ সুপার: সমস্যা কোথাও হয়নি। তবে ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া ও সন্দ্বীপের নির্বাচনে অতীতের সহিংসতার কথা আমাদের মাথায় ছিল। সত্যি বলতে কি, এইসব উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান ছিল পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। জনগণের সহায়তায় আমরা সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পেরেছি।কীভাবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, আপনার অভিজ্ঞতা থেকে বলুন।পুলিশ সুপার: ভোট গ্রহণের দিন পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষয়টিকে মাথায় রেখে পরিকল্পনা সাজাতে হবে। কোনো পুলিশ যাতে প্রার্থীর সঙ্গে যোগাযোগ সৃষ্টি করতে না পারে, সেই ব্যবস্থা করা দরকার। এ ছাড়া কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যাতে সক্রিয় হতে পারে সেই ব্যবস্থা আগে থেকে নিতে হবে। সবার আগে অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন যে আন্তরিক—এই আস্থা জনগণের মধ্যে সৃষ্টি করতে হবে।চট্টগ্রামে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আপনার প্রতিক্রিয়া বলুন।পুলিশ সুপার: রাজনৈতিক সরকারের সময়েও যে অবাধ-নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব, এটা চট্টগ্রামের ইউপি নির্বাচনে প্রমাণিত হয়েছে। এই অভিজ্ঞতা দেশের সব জায়গায় কাজে লাগানো যায়।