জনজীবনে ফেনী স্টাইল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

নির্বাচনের মতো জনজীবনেও ফেনী স্টাইল মেনে চললে কী হতে পারে?

আমিই কি তোমার জীবনে প্রথম...?

অবশ্যই! তুমি তো আমার হৃদয়ে জায়গা করে নিয়েছ ফেনী স্টাইলে। তোমাকে আমি ভালোবেসেছি কারও ভোট না নিয়েই, এমনকি তোমার কোনো প্রতিদ্বন্দ্বীও

ছিল না।

.
.

আমি যে সাইন করব বিষয়টা সবাইকে বলেছ? লেট করলেই বেতন কাটার মতো ডিসিশনে সবার ওপিনিয়ন দরকার ছিল না?

স্যার, ফেনী স্টাইল মেনে চলেন। এত ঝামেলার দরকার কী!

আঁকা: শিখা
আঁকা: শিখা

আব্বা, আমি ওই মেয়েকে বিয়ে করব না। আম্মা আর আপাও রাজি না।

এই ফ্যামিলি চলে ফেনী স্টাইলে। আমি যা বলব, তা-ই হবে। বিয়ে তুই করবি না মানে, তোর বাপ করবে!

আঁকা: শিখা
আঁকা: শিখা

স্যার, প্রশ্ন তো ভুল। নৈর্ব্যক্তিক প্রশ্নে শুধু একটাই অপশন।

কথা কম। এবার প্রশ্ন করা হইছে ফেনী স্টাইলে। অপশন একটাই।