জনতা প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বরুমচড়া জনতা নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক শাহান আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শামসুল আলম, সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন, সিরাজুল ইসলাম, শহীদ আহমদ চৌধুরী ও অভিভাবক রেহানা মমতাজ।