জনতা ব্যাংকে দুদিনের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে দুই দিনব্যাপী ‘আন্ডারস্ট্যান্ডিং কোর রিস্ক ইন ব্যাংকিং’ শীর্ষক কর্মশালা ১৭ ও ১৮ অক্টোবর জনতা ব্যাংকের আগ্রাবাদের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক খন্দকার আতাউর রহমান ও জনতা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী মহাব্যবস্থাপক মো. ইসমাইল। কর্মশালায় বিভাগীয় কার্যালয়ের আওতাধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান জেলার শাখাসমূহের ৮০ জন সহকারী ব্যবস্থাপক ও কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।