জনতা ব্যাংকের গ্রাহক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক লিমিটেডের কর্নেলহাট শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ গত ৩০ জানুয়ারি ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক জুয়েল বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক ফারুক আহমদ। উপস্থিত ছিলেন ট্রান্সফাস্ট রেমিট্যান্স, চট্টগ্রামের প্রতিনিধি এস এম নাসির উদ্দিন। বিজ্ঞপ্তি