জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি নগরের আগ্রাবাদ বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের মহাব্যবস্থাপক মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক এম এ রউফ সর্দার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপমহাব্যবস্থাপক মমতাজ উদ্দিন মইশান, আবু নাসের চৌধুরী, মো. মোবারকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক মো. তাজুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক নুরুচ্ছাফা। সম্মেলনে গত বছর বিভিন্ন ক্ষেত্রে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করা হয়। বিজ্ঞপ্তি।