জনতা ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রমের প্রচারণা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংকের ওয়াসা শাখার উদ্যোগে নগরের বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় ও কলেজে স্কুল ব্যাংকিং কার্যক্রমের প্রচারণা সভা ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম। অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি যুগ্ম পরিচালক অসীম কুমার চৌধুরী। উপস্থিত ছিলেন বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধিরা। শাখার সহকারী মহাব্যবস্থাপক মোস্তফা আনোয়ার ছাত্রীদের জনতা ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং স্কুল ব্যাংকিংয়ে সঞ্চয়ী হিসাব খোলার জন্য উদ্বুদ্ধ করেন। বিজ্ঞপ্তি।