জননী পরিবারের উদ্যোগে ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরীর রেলওয়ে হাসপাতাল কলোনির (শহীদ মিনারসংলগ্ন) স্বেচ্ছাসেবী সংগঠন জননী পরিবারের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় গত শুক্রবার। এ উপলক্ষে সংগঠন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আজফার আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বিউটি কর।
অনুষ্ঠান পরিচালনা করেন অঞ্জন চক্রবর্তী। বিজ্ঞপ্তি।