
জরায়ু-মুখের ক্যানসার সচেতনতা মাস হিসেবে চলতি জানুয়ারি মাসে নানা কর্মসূচি নিয়েছে ক্যানসার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র (সিপিআরসি)। ১ জানুয়ারি থেকে এসব কর্মসূচি চলছে। ৩০ জানুয়ারি শাহবাগ থেকে মিরপুর মায়ের জন্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রা থেকে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হবে। সামনে থাকবে কয়েকজন সাইক্লিস্ট। পদযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট, শ্যামলী, কল্যানপুর, দারুসালাম, মিরপুর–১ হয়ে মিরপুর–১০–এ গিয়ে শেষ হবে।
যেকোনো সংগঠন বা প্রতিষ্ঠান নিজেদের ব্যানার নিয়ে এই পদযাত্রায় যোগ দিতে পারবেন। ইতিমধ্যে পদযাত্রা হয়েছে রাজশাহী ও টাঙ্গাইলে। জানুয়ারির পরেও এ কার্যক্রম চলবে। এর আগে ভিকারুননিসা নূন স্কুল ধানমন্ডি শাখা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে জাগো ফাউন্ডেশন স্কুল এবং জেড অ্যান্ড জেড ফেব্রিকস কারখানায় সচেতনতামূলক আলোচনা হয়েছে।
যোগাযোগ: ০১৬১১৫৯১৯০৭