জনস্বার্থে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি মনে করে বড় নেতারাও যাকে ডাকার দরকার নেই, তাকে ডেকে বসেন। কিন্তু আপনার অন্তত জানা জরুরি, কখন জরুরি মনে হলেও যাকে জরুরি ভিত্তিতে ডাকা উচিত হবে না। এই নিয়েই আমাদের এ পোস্টার।চায়ের কাপে ঝড় উঠেছে শুনে বাকি ঘটিবাটি নিরাপদ আশ্রয়ে সরাতে লোকজন ডাকবেন না।কোনো বার্নিং ইস্যুতে টক শো শুনে মাথায় আগুন ধরে গেলেও ফায়ার সার্ভিস ডাকবেন না।পেটে ইঁদুর দৌড়াচ্ছে বলে কেউ অভিযোগ করা মাত্রই তাকে ইঁদুরের বিষ খাওয়াবেন না।নির্বাচনে নেতার ভরাডুবির খবর জেনেই তাঁকে উদ্ধারের জন্য ডুবুরি ডাকতে ফোন দেবেন না।কারও স্বপ্নভঙ্গ হয়েছে শুনে সুপারগ্লু আনতে বাজারে ছুটবেন না।কারও স্বপ্নের অপমৃত্যু হয়ছে—এই মর্মে অপমৃত্যুর মামলা দায়ের করতে থানায় ছুটবেন না।দেশের সমস্যা নিয়ে কারও মাথাব্যথা হচ্ছে বলে তাকে দ্রুত প্যারাসিটামল খেতে বাধ্য করবেন না।ধৈর্যের বাঁধ ভেঙে গেছে শুনে টেলিকম স্টাইলে পুরো গ্রামবাসীকে ডেকে নিয়ে বাঁধ বরাবর দৌড় লাগাবেন না।জনসচেতনতায়: রস+আলো