জনার কেঁওচিয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার জনার কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ নভেম্বর বিদ্যালয়ের মাঠে এ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. কামাল উদ্দিন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরতজা বেগম, ইউপি সদস্য কবির আহমদ, আবু তালেব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, অভিভাবক মোহাম্মদ লেদু প্রমুখ।