জন্মদিন রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিকেল বেলা ফুটপাত ধরে হাঁটছিলেন ইদরিস সাহেব। এমন সময় লক্ষ করলেন, একটি ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ছেলেটির পাশেই দাঁড় করানো আছে একটি সুদৃশ্য সাইকেল। ইদরিস সাহেব: কী ব্যাপার খোকা, কাঁদছ কেন?খোকা: আজ আমার জন্মদিন।ইদরিস সাহেব: সে তো ভালো কথা! শুভ জন্মদিন!খোকা: সকালে বাবা আমাকে এই সাইকেলটা উপহার দিয়েছেন। আমি সাইকেল নিয়ে বেড়াতে বেরিয়েছি। (কান্নার বেগ একটু বাড়ল!)ইদরিস সাহেব: বাহ্! খুব সুন্দর তোমার সাইকেল।খোকা: বাসায় আমার সব বন্ধু বেড়াতে আসছে। (কান্নার বেগ আরেকটু বাড়ল!)ইদরিস সাহেব: ভালো তো, বন্ধুরা নিশ্চয়ই তোমার জন্য অনেক উপহার নিয়ে আসবে।খোকা: মা আমার জন্য বাসায় কেক নিয়ে অপেক্ষা করছেন। (কান্নার বেগ আরও একটু বাড়ল!)ইদরিস সাহেব: সবই তো ভালো কথা, তো তুমি কাঁদছ কেন?খোকা: কিন্তু আমি হারিয়ে গেছিইইই...! (এবারে হাউমাউ করে কেঁদে ফেলল সে।) শরিফ এবং সাকিব, দুই বন্ধুতে গল্প হচ্ছে।শরিফ: বুঝলি, সামনের মাসেই আমার স্ত্রীর জন্মদিন। আমাদের বিয়ের পর এটাই ওর প্রথম জন্মদিন। কিন্তু আমার যে ভুলোমন, না জানি ওর জন্মদিনের কথা ভুলে বসে থাকি!সাকিব: এই প্রথমবার ভুলে যা, আজীবন মনে রাখার ব্যবস্থা হয়ে যাবে! ঝন্টু: শোন পল্টু, আগামী রোববার আমার জন্মদিন। সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসিস।পল্টু: অবশ্যই আসব। কিন্তু তোর বাসার ঠিকানা তো জানি না।ঝন্টু: শোন, মালিবাগ মোড় থেকে ডান দিকে এসে বাম দিকের প্রথম গলিতে ঢুকে সোজা এগিয়ে ডান পাশের সরু গলিটার শেষ মাথায় আমাদের বাড়ি। বাড়ির ৩ তলায় উঠে ডান পাশের দরজায় কনুই দিয়ে কলবেল বাজাবি, ব্যস্, আমি দরজা খুলে দেব। পল্টু: কনুই দিয়ে বেল বাজাতে হবে কেন? হাত দিয়ে বাজালে কী হয়?ঝন্টু: ওমা! তোর হাতে উপহারের বাক্স থাকবে না! হাত দিয়ে বেল বাজাবি কী করে?! জনি: রনি, তোর জন্মদিন কত তারিখে?রনি: ২০ জুন।জনি: কোন বছর?রনি: প্রতিবছর! ডাক্তার: কী সমস্যা আপনার?রোগী: ডাক্তার সাহেব, আমি সহজে কিছু মনে করতে পারি না। আমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে।ডাক্তার: আপনার বয়স কত?রোগী দীর্ঘক্ষণ আঙুলের কর গুনলেন। মুঠোফোন বের করে ক্যালকুলেটরে কী যেন হিসাব কষলেন, তারপর বললেন, ‘২২ বছর’।ডাক্তার: আপনার উচ্চতা কত?রোগী ব্যাগ থেকে দৈর্ঘ্য মাপার ফিতা বের করলেন, নিজের উচ্চতা মেপে বললেন, ‘৫ ফুট ৫ ইঞ্চি’।ডাক্তার: আপনার নাম কী?রোগী চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে দুলে দুলে কী যেন গান গাইলেন, তারপর হেসে বললেন, ‘দুঃখিত, নামটা মনে করে নিলাম। আমার নাম শফিক’।ডাক্তার: ভালো। কিন্তু নিজের নাম মনে করার জন্য কিছুক্ষণ আগে আপনি কী করছিলেন?রোগী: আমার জন্মদিনে বন্ধুরা যে গানটা গেয়েছিল, সেটা মনে করার চেষ্টা করছিলাম।ডাক্তার: কোন গান?রোগী: হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার শফিক। সংগ্রহ: মো. সাইফুল্লাহ