জন্মদিনের ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার একটা কথা ছিল, ধৈর্য নিয়া যদি শুনেনঅল্প কথায় সারব, দেখেন, ঘড়ি ধরে সময় গুনেন।আইজ একটা বিশেষ দিন, শুভ দিনও বলা চলেআরে খাড়ান, চ্যাতেন কেন? আমি না ভাই, লোকে বলে।রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী, স্পিকারওপৃথক পৃথক বাণী দিসে, লাগলে না হয় দিলাম আরও।বলতেসি কী, উপলক্ষ আজকাল আর তেমন কই?এই চান্সে খাওয়ায় দিলেন, আমরা যারা কাছের হই।চইল্যা যাবেন? একটা মিনিট! আমার কথায় যুক্তি নাই?সব দিন না, এক দিনই তো, কেক খেতে চাই অমুক ভাই!!!