জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ হাটহাজারী শাখার কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সম্মেলন ২৩ সেপ্টেম্বর সীতা কালীমন্দিরে অনুষ্ঠিত হয়। এতে শিপক কৃষ্ণ দেবনাথকে সভাপতি ও বাবলু দাশকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
প্রথম অধিবেশনের সভায় সভাপতিত্ব করেন বি কে সরকার। প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ পালিত। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চন্দন তালুকদার। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গোবিন্দ প্রসাদ মহাজন। বিজ্ঞপ্তি।