জন্মাষ্টমী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রী জন্মাষ্টমী পালিত হয়েছে। লোহাগাড়া জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও পূজার আয়োজন করে। ৯ আগস্ট সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবার নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। তাপসানন্দপুরী মহারাজ মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।পরে সুলাল ধরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক স্বপনকুমার চৌধুরী, সুনীলকুমার, সাংবাদিক নুরুল ইসলাম, মো. জামাল উদ্দিন, সুভাষ নাথ, মিয়া মোহাম্মদ শাহজাহান, ফরিদ উদ্দিন প্রমুখ। প্রদীপ কুমার দাশের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন মজুমদার। বক্তারা কৃষ্ণচরিত বর্ণনা করে শত্রুসম্পত্তি প্রত্যর্পণ আইন পাস করে সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।